সারাদেশ

সেনাবাহিনীর বরাদ্দকৃত রেশনের চাল পেল অসহায়রা

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবা‌নে সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত রেশনের চাল ও নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী লকডাউনে অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৮জুলাই ) সকা‌লে বান্দরবান জিম‌নে‌সিয়া‌মে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডারের নির্দেশে ও বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোন। এই সময় বান্দরবান সেনা জোন কমান্ডার, জোন স্টাফ অফিসার সহ অন্যান্য সেনা কর্মকর্তারাউপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সামাজিক দুরত্ব নিশ্চিত ক‌রে মানবিক সহযোগীতা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি। আমরা নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী কর্মহীন মানুষদের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা