সারাদেশ

বিদেশগামীদের কাছে করোনা সার্টিফিকেট বিক্রি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : বিদেশগামীদের কাছে অর্থের বিনিময়ে ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রির অভিযোগে জালিয়াতি চক্রের কয়েক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৭ জুলাই) রাতে এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

সার্টিফিকেট জালিয়াতি চক্রের গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী সিভিল সার্জনের অফিস সহায়ক তারেক আহসান (৪১), তার সহযোগী রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম (৪২) ও তার স্ত্রী সামসুন্নাহার শিখা (৩৮)।

পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে একটি চক্র বিদেশগামী মানুষদের করোনা সার্টিফিকেট নিয়ে জিম্মি করে আসছে। চক্রটি বিদেশগামীদের থেকে ৩ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত টাকা হাতিয়ে নিয়েছে। করোনা পরীক্ষা সার্টিফিকেটে নেগেটিভ দেয়ার নামে।

চক্রটির মূল-হোতা ছিলেন -তারেক আহসান ও তার সহযোগি রফিকুল ইসলাম। এই ২ জন করোনা নমুনা পরীক্ষা করা মানুষগুলোর তালিকা সংগ্রহ করতেন।

পরে টাকার দেন-দরবার করতেন রাকিবের স্ত্রী সামসুন্নাহার শিখা। তিনি করোনার নমুনা দেয়া মানুষগুলোকে ফোন করে বলতেন আপনার করোনার রেজাল্ট পজেটিভ এসেছে। টাকা দিলে নেগেটিভ করে দেয়া হবে। এনিয়ে বিভিন্ন জনের সঙ্গে টাকার বিষয়টি মেলাতেন তিনি। পরে টাকা বিকাশের মাধ্যমে নিতেন তারা।

তিনি জানান, যে সকল বিদেশগামী মানুষ করোনার নমুনা দিতেন। তাদের মাত্র ৪৮ থেকে ৭২ ঘন্টা সময় থাকে কাগজপত্র জমা দেয়ার। তাই বেশি চাপে থাকতেন। এই সুযোগটি কাজে লাগাতো এই চক্রটি। চক্রটি গত চার মাস থেকে এই প্রতারণা চালিয়ে ২৫ থেকে ৩০ জন বিদেশগামী মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল আরও জানান, চক্রটির থেকে ১০০টি করোনা নমুনার সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা ৩ থেকে ৪ জন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা