সারাদেশ

তামাবিল থেকে তিন নাইজেরিয়ান আটক

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের তামাবিল স্থলবন্দরের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার (৮ জুলাই) তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও তাদের মেয়ে ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম (৩)।

পুলিশ জানিয়েছে, তাদের পাসপোর্ট ও ভিসা সবই রয়েছে। তবে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৯টি মোবাইল হ্যান্ডসেট, ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ইন্ডিয়ান আধার কার্ড, ১টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বলেন, গোয়েন্দা সংস্থা তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের একটি শিশুসন্তান রয়েছে। পাসপোর্ট ও ভিসা রয়েছে তাদের। সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা