সারাদেশ

কলের পানি নিয়ে সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় এক বাড়ির কলের পানি অন্য বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে।

বুধবার (৭ জুলাই) বিকেলে উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, লাইলী আক্তার (৩০), নাসির মিয়া (৫৩), মাজু মিয়া (৫০), ওসমান (২০) কালু মিয়া (২৭), মোতাবিল মিয়া (৬৩), শামসুনাহার (৪৫)। আহতরা সবাই হোসেনপুর গ্রামের মধ্যপাড়া এলাকার কেরানীবাড়ির।

হাসপাতাল ও স্থানীয় মেম্বার লিটন দাসের সূত্রে জানা যায়, কেরানিবাড়ির ফারুক মিয়ার স্ত্রী নাছিমা তার কলে হাড়ি-পাতিল ধোঁয়ার পানি একই বাড়ির রফিক মিয়ার ছেলে নাসিরের বাড়িতে যায়। এ নিয়ে নাছিমার চাচা মোতালেব মিয়ার সাথে নাসির মিয়া বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু করেন। এতে উভয় পক্ষের অন্তত ৭ সাত আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে নাছিমা তার কলের পানি নাসিরের বাড়ির উপর দিয়ে যায় বলে এ-বাবদ নাসিরকে ১০ হাজার টাকা দেন। নাছিমার কলের পানি নাছিরের বাড়ির উপর দিয়ে গেলেও তখন তার কোন অভিযোগ থাকবে না বলে দু'পক্ষের মধ্যের ঝামেলাটি সমাধান হয়। তারপর তারা আজকে আবার কলের পানিকে কেন্দ্র করে দু'পক্ষই মারামারিতে জড়িয়ে পড়েন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জামাল ভূইয়া বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক না। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ গিয়ে খোঁজ নিয়েছে। দু-পক্ষের সাথে কথা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা