সারাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রস্পেক্ট পার্ক সিটি হলের সামনে একটি প্রাইভেট কারের চাপায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছেন। তার নাম লিপন আহমেদ (৩৫)।

বৃহস্পতিবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। লিপন মৌলভীবাজারের কুলাউড়ার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা।

তিনি আমেরিকার প্রবাসী জনাব লনু মিয়া তালুকদারের ছেলে। এছাড়া তিনি নিউজার্সি প্রস্পেক্ট পার্ক স্টেটের কাউন্সিলম্যান মো. আবুল হোসেন সুরমানের ভাগনা।

বিষয়টি নিশ্চিত করেন আমেরিকায় অবস্থানরত তার স্বজন রুমেল মুজাহিদ।

জানা যায়, বৃহস্পতিবার বাইসাইকেলে করে বাজার নিয়ে আসার সময় নিউজার্সি প্রস্পেক্ট পার্ক সিটির সামনে পেছন থেকে একটি প্রাইভেট কার লিপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা