সারাদেশ

পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, মাগুরা : মাগুরায় চলতি বছরে পাটের ভালো ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা। কৃষি বিভাগ থেকে জানা যায় চলতি মৌসুমে আবহাওয়া ও নির্দিষ্ট সময়ে বৃষ্টি হওয়ায় জেলায় পাটের বাম্পার ফলন হবে। এতে কৃষকরা ভালো দামে পাট বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তারা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার চার উপজেলায় পাটের চাষ হয়েছে ৩৫ হাজার ৮২০ হেক্টর জমিতে। আষাঢ় মাসে বৃষ্টি বেশি হওয়ায় জেলার খাল-বিল ও নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে কৃষকরা পাট কেটে জাগ দিতে শুরু করেছেন।

সদর উপজেলার কাপাসহাটি গ্রামের কৃষক বাবুল শিকদার বলেন, তিনি এ মৌসুমে দুই একর জমিতে পাটচাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। চাষকৃত জমি থেকে প্রায় ৮০-৯০ মণ পাট পাবেন বলে আশা করছেন তিনি। পুরোদমে বাজারে পাট ওঠা শুরু হলে ভালো দামে পাট বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

অপর কৃষক সদরের পারনান্দুয়ালী গ্রামের আজিজ শেখ বলেন, দুই বিঘা জমিতে পাটচাষ করেছি। ফলন ভালো হবে ও ভালো দামে পাট বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

কৃষি বিভাগের দেয়া তথ্যমতে, চলতি মৌসুমে জেলার চার উপজেলায় রবি পাট-১, জেআরও-৫২৪ এবং ও ৯৮-৯৭ জাতের পাটের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতো বৃষ্টি হওয়ায় কৃষকরা ভালোভাবে পাটচাষ করতে পেরেছেন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলার চার উপজেলায় সদরে ১১ হাজার ৫০ হেক্টর, শ্রীপুরে ১০ হাজার ৮৫ হেক্টর, শালিখায় ৩ হাজার ৮৮৫ হেক্টর ও মহম্মদপুরে ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে পাটচাষ হয়েছে। যা থেকে প্রায় ৪ লাখ ৪৭ হাজার ৭৫০ বেল পাট উৎপাদিত হবে বলে আশা প্রকাশ করছে কৃষিবিভাগ।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক বলেন, চলতি বছর লক্ষ্যমাত্রার তুলনায় অধিক জমিতে পাটচাষ হয়েছে। কৃষি বিভাগ প্রশিক্ষণ, পরামর্শসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় সঠিকভাবে পাটচাষ সম্পন্ন করতে পেরেছেন কৃষকরা। ফলে ফলনও ভালো হয়েছে। আশা করছি, কৃষকরা এবার পাটের ভালো দাম পাবেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা