সারাদেশ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় সামসু (৪৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছে। তিনি ওই এলাকার মৃত মান্নান শেখের ছেলে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতের ভাগ্নি সুমি জানান, সকালে চনপাড়া নিজ বাড়ির পাশে অবস্থান করেছিলেন সামসু। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকার মাদক কারবারি রাজা সিটি, সাহিন, মোস্তফা, শফিকুলসহ ১০-১২ জন এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।পরে মুমূর্ষ অবস্থায় বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা