সারাদেশ

করোনায় বরিশালে মৃত্যু ১২, শনাক্ত ৬২২

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ৬২২ জন। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬৯ দশমিক ১৪ শতাংশ।

বুধবার (৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে- গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৭৩ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৫৪ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা