ফেনীতে একমাস পর করোনা শনাক্ত
সারাদেশ

ফেনীতে একমাস পর করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি : ফেনীতে দীর্ঘ এক মাস পর গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

আরও পড়ুন : সব প্রাপ্তি-অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে

সিভিল সার্জন কার্যালয় জানায়, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব থেকে ২০ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। র‌্যাপিড টেস্টে ১ জনের শরীরে করোনার লক্ষন পাওয়া যায়।

শনাক্ত হওয়া ব্যক্তি দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুদীপ্ত সাহা জুঁই। তিনি বর্তমানে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। একই সময়ে ফেনী জেনারেল হাসপাতালে ১৫ জনের র‌্যাপিড টেস্ট করা হলেও করোনা শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ১২ হাজার ২৩৩ জন। এর মধ্যে মারা গেছেন ১৫৪ জন। জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ৮৮৭ জনের। চলতি মাসের ২১ দিনে ১৪৮ জনের নমুনা ও র‌্যাপিড টেস্টের জন্য ৪ পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয় ।

আরও পড়ুন : আফগানিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, হাসপাতালের ১৫০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিট প্রস্তুত রয়েছে। তবে দীর্ঘদিন হাসপাতালে কোন কোভিড রোগী নেই। উপসর্গ দেখা দিলে হাসপাতালে চিকিৎসা নেয়ার আহবান জানান তিনি।

ফেনীর সিভিল সার্জন ডা. রফিক উস ছালেহীন জানান, মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করতে মাইকিং করা হবে। যারা এখনো করোনার বুস্টার ডোজ নেননি তাদের দ্রুত টিকা দেয়ার আহবান জানান।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা