সারাদেশ

নকল পুলিশের চেকপোস্টে গাড়ি থামাল আসল পুলিশ!

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশ পরিচয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬জুলাই) বিকেলে ওই উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আটককৃত মাসুদ রানা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সিগুড়া এলাকার মতিউর রহমানের ছেলে।

ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই সিরাজ-উদ-দৌলা জানান, আটককৃত মাসুদ রানা একটি হাইয়েস গাড়ি ভাড়া নিয়ে মদনপুর বাসস্ট্যান্ডে ভুয়া চেকপোস্ট বসিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিল।

ওই সময় ঊর্ধ্বতন কর্মকতারা বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন, তা চেকপোস্ট দেখে গাড়ি থামিয়ে সামনে যান। ওই সময় মাসুদ রানার গায়ের টি-শার্টে পুলিশ লেখা দেখে সন্দেহ করেন। এরপর তার কাছে চেকপোস্ট বসানো কারন জানতে চাইলে সে কোনো উত্তর দিতে না পারায় আটক করা হয়।

এসআই সিরাজ আরো জানান, মাসুদ রানার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা