সারাদেশ

ভিন্ন রকমের গরুর হাট

নিজস্ব প্রতিনিধি,শরীয়তপুর: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারাদেশের বেশির ভাগ জায়গাতেই যেখানে সামাজিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে গরুর হাটের আয়াজকরা। সেখানে শরীয়তপুর পৌরসভার ‘মনোহর বাজার গো-হাট’ প্রশাসনের নজরদারিতে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ব্যতিক্রমী এক গরুর হাট।

শরীয়তপুর সদরের ইউএনও মনদীপ ঘরাই’র উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় এ গরুর হাট বসেছে।

ইউএনও মনদীপ ঘরাই বলেন, সারাদেশে সংক্রমণ বাড়ছে। তাই করোনা ভাইরাস রোধে রাত দিন কাজ করে যাচ্ছি। যেহেতু সামনে ঈদুল আজহা। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী গরুর হাট বসবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি গরুরহাটে নজরদারি রেখেছি। যাতে করে হাটে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতা ও বিক্রেতারা বেচা বিক্রি করতে পারে তাই এই ব্যতিক্রমী উদ্যোগ।

নিয়মতান্ত্রিকভাবে প্রতি সোমবার বসে এই গরুর হাট। আজও সকাল থেকে বসেছে এ গরুর হাট। এ হাটে মাদারীপুর, চাঁদপুর জেলাসহ শরীয়তপুরের ছয়টি উপজেলা থেকে গরু আসে এ হাটে। জেলার মধ্যে সব চেয়ে বড় গরুর হাট এটি। করোনাকালে সামাজিক দুরত্ব বজায় রেখে এ হাট বসায় উপকৃত হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয়ে।

সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, তিন একর জায়গার উপর শুরু হওয়া এ হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য হ্যান্ডস্যানিটাইজার, মাক্স ও হাত ধোয়ার ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ। আগত ক্রেতা ও গরুসহ বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের সহায়তা নেয়া হয়েছে।

দুপুর দেড়টার দিকে গরুর হাটটি পরিদর্শনে আসেন ৯৯ কম্পোজিট বিগ্রেডের বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান, শরীয়তপুরের ডিসি পারভেজ হাসান, এসপি এসএম আশরাফুজ্জামান, সিভিল সার্জন এসএম আব্দুল্লাহ আল মুরাদ। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার ভিডিপি'র সদস্যরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা