সারাদেশ

সেনাসদস্যদের দেখেই দিগ্বিদিক ছোটাছুটি, একা বসে বর

ফেনী প্রতিনিধি: কনের বাড়ি সময় মতোই আসেন বরযাত্রী। চলছিল অতিথি আপ্যায়ন, এমন সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেনাদের দেখেই অতিথিদের ছোটাছুটি শুরু হয়। তবে একাই বসেছিলেন বর।

রোববার (৪ জুলাই) দুপুরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর ছলিম উদ্দিন মুন্সি বাড়িতে ঘটনাটি ঘটেছে।

ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনে হেদায়েত উল্লাহর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে টহলে থাকা সেনাসদস্যদের নিয়ে সেখানে অভিযানে যান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

বরযাত্রীর সঙ্গে আসা আহমেদ করিম বলেন, খাবার খেতে বসে শুনি সেনাবাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেট আসছে। ভয়ে হাত পরিষ্কার না করেই দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেই। এছাড়া অনেক মেহমান না খেয়েই পালিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, সচেতনতার অভাবে কঠোর লকডাউন না মেনে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছে মানুষ। বিয়ে বাড়িতে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কনের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে সীমিত পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা