সারাদেশ

ভোলায় স্পিডবোট ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি,ভোলা: দ্বীপ জেলা ভোলার সাথে সহজ যোগাযোগ মাধ্যম হলো নৌপথ। এ নৌপথেই ভোলার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। ভোলা থেকে ছোট ছোট লঞ্চ প্রতিদিন ভোলা-বরিশাল নৌপথে চলাচল করে আসছে। এ লঞ্চেই রুটি বিক্রি করতেন আলাউদ্দিন। রুটি বিক্রি ছেড়ে যোগদেন লঞ্চঘাটের লেবার হিসেবে।

এ কাজও বেশীদিন করতে হয়নি আলাউদ্দিনকে। ঘাটের লেবারী করার ফাঁকে ছোট একটি স্পিডবোট কিনে ভোলা-বরিশাল নৌপথে যাত্রী পারাপার। এ থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি আলাউদ্দিনকে। ইতোমধ্যে বরিশালের লঞ্চগুলো ঘাট পরিবর্তন করে চলে ভেদুরিয়া ঘাটে। এ সুযোগটিই কাজে লাগায় আলাউদ্দিন। নিজেকে স্পিডবোট মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে শুরু হয় আলাউদ্দিনের ইয়াবা বিক্রিসহ নানা অপকর্ম।

আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এ ঘাট দিয়ে চট্টগ্রাম থেকে আসা বড় বড় ইয়াবার চালানগুলো নির্বিঘ্নে বরিশাল যেতে সহায়তা করতেন। এক সময় সে নিজেই ইয়াবা সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়েন। এ থেকে অল্প কয় বছরের ব্যবধানে লঞ্চে রুটি বিক্রেতা ও ঘাটের লেবার থেকে হয়ে উঠেন কোটিপতি। একে একে আলাউদ্দিন ১৫ বছর ধর ঘাটের স্পিডবোট মালিক সমিতির সভাপতি পদ দখল করে নিজের ইচ্ছেমত মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করেন।

আলাউদ্দিন নিজের পাঁচটি বোটের বিপরীতে ২৭টি সিরিয়াল পরিচালনা করতেন। কোনো মালিক এর প্রতিবাদ করলে নানাবিধ হয়রানি করতো আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী। গত এক সপ্তাহ আগে আলাউদ্দিনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। এ নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এত দিন লোকমুখে আলাউদ্দিনের ইয়াবা সেবন ও বিক্রির কথা প্রচলিত থাকলেও এই ভিডিও প্রকাশের মাধ্যমে তা সকলের নিকট স্পষ্ট হয়ে যায়। আর এর পর থেকেই আলাউদ্দিন গাঢাকা দেয়।

স্পিডবোট মালিকগন মোসলেউদ্দিন, ডালিম, সোহেল, হেলালাসহ স্থানীয় একাধিক ব্যবসায়ী বলেন, আলাউদ্দিন অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে যাওয়ায় ঘাটে কাউকেই পাত্তা দিতেন না। তার নিজের ইচ্ছেমত চলতো ভেদুরিয়া ঘাট। মানুষকে জিম্মি করে টাকা আদায়সহ নানা অপকর্ম করে বেড়াতেন আলাউদ্দিন। কোনো মালিকের কথাই সে পাত্তা দিতো না।

ঘাটের সমিতির সম্পাদক ডালিমসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন, আলাউদ্দিন তার ম্যানেজার রাজীব দীর্ঘ কয়েক বছর ধরে স্পিডবোডের মাধ্যমে বরিশাল থেকে ভোলায় বিভিন্ন ধরনের মাদক আনার নেয়ার কাজে করে আসছেন। রাজিব স্থানীয় ভেদুরিয়া ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারুন গাজীর ছেলে। রাজিব দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

এ ব্যাপারে ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলাউদ্দিন এবং তার আত্মীয়ের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় দৈনিক প্রকাশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে।

পুলিশ সুপার সরকার মো. কায়সার সাংবাদিকদের বলেন, বিষয়টি শুনেছি অচিরেই তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা