সারাদেশ

অভিনব শাস্তি তরুণের মাস্ক কিনে বিতরণ 

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: মাস্ক ছাড়া বাইরে চলাচল করায় ব্রাহ্মণবাড়িয়া শহরে জালাল মিয়া (১৮) নামের এক তরুণকে শাস্তি হিসেবে এক বক্স মাস্ক বিতরণের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদেশ অনুযায়ী ওই তরুণ শনিবার সড়কে দাঁড়িয়ে মাস্ক বিতরণ করেণ।

জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রশান্ত কুমার বৈদ্য। ওই যুবকের বাড়ি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুরে। তিনি শহরের কাজীপাড়ায় থাকেন এবং একটি রেস্টুরেন্টে কাজ করেন।

জালাল মিয়া বলেন, ‘বাসা থেকে কুমারশীল মোড়ে কাজে যাওয়ার সময় মুখে মাস্ক ছিল না। পথিমধ্যে ভ্রাম্যমাণ আদালত আমাকে আটক করেন। মাস্ক না থাকায় আদালত এক বক্স মাস্ক বিতরণ করতে বলেন। তাই পাশের ফার্মেসি থেকে কিনে সেগুলো বিতরণ করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, ‘ছেলেটি মাস্ক ছাড়া রাস্তায় চলাচল করছিল। এ সময় তাকে আর্থিক জরিমানা না করে এক বক্স মাস্ক কিনে বিতরণ করতে বলা হয় এবং মাস্ক ছাড়া রাস্তায় চলাচল না করতে সর্তক করা হয়েছে। যারা মাস্ক ছাড়া রাস্তায় বের হবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা