সারাদেশ

দুই ছেলের হাতে বাবা খুন 

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের গোলাপগঞ্জে দুই ছেলের হাতে খুন হয়েছেন তোতা মিয়া। শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরগণা বাজারে দাঁড়িয়ে ছিলেন তোতা মিয়া। হঠাৎ দুই ছেলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার মাথায়ও ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়জুল করিম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সম্পত্তির জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা