সারাদেশ

শার্শায় মুক্তিযোদ্ধা মারা গেছেন 

নিজস্ব প্রতিনিধি, যশোর :যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আসর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবারের সূত্র থেকে জানা যায়, সকালে তিনি হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে স্বজনেরা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মুক্তিযোদ্ধা গোলাম রসুল হৃদরোগে আক্রান্ত ছিলেন।

এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খাঁন, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকুসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, সাত পুত্র, ছয় কন্যা সন্তান রেখে গেছেন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা