সারাদেশ

উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে নব-দম্পতি আটক

নিজস্ব প্রতিনিধি : করোনা মহামারির বিস্তার রোধে সারাদেশে চলছে কঠোর লকডাউন। চলমান লকডাউনের মাঝেই গোপনে বিয়ে করে বাড়ি যাচ্ছিলেন নব-দম্পতি। কিন্তু বাড়ি যাওয়া আর হলো না। পথেই স্বামী-স্ত্রী ধরা খেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হাতে।

শুক্রবার (২ জুলাই) বিকেলে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নব-দম্পতির সঙ্গে থাকা আরও দুজন এ সময় ধরা পড়েন। পরে তাদের সাতদিন ঘরে থাকার শর্তে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালানোর সময় এক নব-দম্পতিকে সিএনজিচালিত অটোরিকশা থেকে আটক করা হয়। তারা হাটহাজারীর উপজেলার একটি মন্দির থেকে বিয়ে করে পৌরসভায় নিজের বাসার দিকে যাচ্ছিলেন। তখনই তাদের আটক করা হয়।

আগামী সাত দিন বাড়ি থেকে বের হবেন না মর্মে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা