সারাদেশ

চাঁদপুরে বিধিনিষেধ অমান্য ১৩ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৯ মামলায় ১৩ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রমমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, শহরের বাবুরহাট এলাকায় তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে রেস্টুরেন্টের ভেতর একের অধিক লোককে বসিয়ে খাবার পরিবেশন করায় স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে চাঁদপুর সদর উপজেলার মহামায়া, শহরের বাবুরহাট, ওয়ারল্যাস মোড়, কালীবাড়ি, পালবাজার, পুরানবাজার ব্রিজ ও বড় ষ্টেশন মোলহেড এলাকায়।

এদিকে, সরকার ঘোষিত লকডাউন অমান্য করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাস্থ পৌর বাজারে দোকানপাট খোলা রাখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬ হাজার ৮শ টাকা অর্থদণ্ড দেয় ভ্রমমাণ আদালত। শুক্রবার সকাল ১০টায় মতলব পৌর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় অভিযানে অংশ নেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম, সার্বিক সহযোগিতায় ছিলেন মতলব দক্ষিণ থানার এস আই মো. আউয়াল।

সাননিউউ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা