সারাদেশ

ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু বরিশাল সিটি করপোরেশনের

নিজস্ব প্রতিনিধি,বরিশাল: করোনা সংক্রমণ হ্রাস করতে চলমান বিধিনিষেধ চলাকালীন ২৪ ঘণ্টায় বিনামূল্যে জরুরি ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে বরিশাল সিটি করপোরেশন। বরিশাল নগরীর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নিয়েছে করপোরেশন।

বৃহস্পতিবার ( ১ জুলাই) রাত থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকালে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, পাঁচটি এ্যাম্বুলেন্স থাকবে এই জরুরি সেবায়। বৃহস্পতিবার রাত থেকে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বরে কল করতে হবে। কল করলেই যথাস্থানে পৌঁছে যাবে বিনামূল্যের এই এ্যাম্বুলেন্স।

এছাড়াও লকডাউন শুরুর পর থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের জন্য চারটি বাস গাড়ি দিয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জানান জনসংযোগ কর্মকর্তা।


সাননিউউ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা