সারাদেশ

কিশোরগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে আমিন মিয়া (৩০) নামের বালুবাহী বাল্কহেডের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আল আমিন পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার বন্নাকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে।

বুধবার (৩০ জুন) বিকেলে উপজেলার এলংজুড়ি ইউনিয়নের ধনু নদীর নয়াগাং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাল্কহেড দিয়ে বালু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল আল আমিন। বুধবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ইটনা উপজেলার এলংজুরী নয়াগাঙ অতিক্রম করার সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে বাল্কহেডেই আল আমিনের মৃত্যু হয়।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা