সারাদেশ

রাজশাহীতে জমি নিয়ে বিরোধ : নিহত ২

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডের দামপুকুর এলাকায় জমির বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। একজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাশপুকর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল (৪৫)।

নগরীর রাজপাড়া থানার (ওসি) মাজাহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে এবং আহতদের রামেক হাসপাতালের ৮ ও ৩১ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনকে আইসিইউতে নেয়া হয়েছে। আহতদের বেশির ভাগ আঘাত মাথায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে সম্ভাব্য আরও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার পুলিশের অভিযান চলছে। ওসি আরও বলেন, স্থানীয় প্রভাবশালী মাহাতাব ও শফিকুলের গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের একজন করে মারা যান। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, মাহাতাব গ্রুপের দাসপুকুর এলাকার মাহাতাব হোসেন (৫০), কামাল হোসেনের স্ত্রী মোসা. সালমা বেগম (৪০), মুনসুর আলীর ছেলে সোহেল (৩২)। অন্যদিকে শফিকুর গ্রুপের শফিকুল নিজেই মারা গেছেন। তার গ্রুপের আহতরা হলেন, শফিকুলের ভাই সালাম (৪০), লুৎফর আলীর ছেলে সোহাগ (৩২)। এ ঘটনায় উভয়পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান নগরীর রাজপাড়া থানার ওসি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা