সারাদেশ

কুড়িগ্রাম পৌরসভায় বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, কুডিগ্রাম: কুডিগ্রাম পৌরসভায় ‘সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট’ এই শ্লোগানে কুড়িগ্রাম পৌরসভা ২০২১-২২ অর্থ বছরে নতুন করারোপ ছাড়াই বাজেট ঘোষণা করেছে।

বুধবার (৩০ জুন) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র কাজিউল ইসলাম ৫০ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৩৩০ টাকা বাজেট ঘোষণা করেন।

বাজেট নিয়ে বিভিন্ন আলোচনার পর নতুন কর আরোপ না করেই এই রাজস্ব ও উন্নয়ন বাজেটে জাতীয়তা সনদপত্র ফি ৩০ টাকা থেকে কমিয়ে ২০টাকা এবং বিধবা ও বেকারত্ব সনদপত্র ফি ২০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। বিশাল এই বাজেটে ২২ লাখ ৮২ হাজার ২৫ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। এর আগে ২০১৯-২০ এবং ২০২০-২১ সালে ১০ কোটি টাকার নীচে বাজেট ঘোষণা করা হয়েছিল। ফলে এবার বড় অংকের এই বাজেটের ভবিষ্যৎ নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে পৌর মেয়র কাজিউল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা পৌরসভাকে দৃষ্টিনন্দন করতে চাই। নাগরিকদের সেবা বাড়াতে চাই। পৌরবাসীদের অনেক চাহিদা রয়েছে, সমস্যা রয়েছে। আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে আমরা একটা সুন্দর পৌরসভা উপহার দিতে চাই।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সচিব এস.এম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, প্যানেল মেয়র রোস্তম আলী তোতা, কাউন্সিলর আল হারুনুজ্জামান প্রমুখ। এসময় সকল ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা