সারাদেশ

মুক্তিযোদ্ধাকে বাড়ি উপহার, সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে গৃহহীন অবসরপ্রাপ্ত এক সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণ করে উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৩০ জুন) বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলামকে সেই বাড়ি বুঝিয়ে দিয়েছেন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এনামুল হায়দার।

বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযোদ্ধাদের আবাসিক প্রকল্পের আওতায় নাচোল উপজেলার মোমিনপুর গ্রামে ৪ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ২ রুম বিশিষ্ট রান্না-ঘর, টয়লেট, টিউবওয়েলসহ নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে ওই বীর মুক্তিযোদ্ধাকে।

সাদিকুল ইসলাম বলেন, 'আমি কখনও ভাবিনি যে এ বয়সে এসে বাড়ি উপহার পাব। খুবই ভালো লাগছে, অবসর নেয়ার পর জীবনের শেষ বয়সে এসে একটি বাড়ি উপহার পাওয়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই'।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এনামুল হায়দার জানান, বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে রাষ্ট্রগঠনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ আর্তমানবতার সেবায় দেশের জন্য কাজ করছে সেবাবাহিনী।

গৃহহীন অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সেনাবাহিনী একটি বাড়ি উপহার দিতে পারায় খুব ভালো লাগছে। আগামীতেও ধারাবাহিকভাবে গৃহহীন সৈনিকদের বাড়ি উপহার দেয়া হবে বলেও জানান তিনি।

বাড়ি হস্তান্তরের সময় নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. তারেক রহমানসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কমকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা