সারাদেশ

হবিগঞ্জে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালত 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বাটা,এপেক্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৯জুন) বিকেল ৫টায় নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত চলা সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা।

এসময় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার এস আই আমীর হামজা সহকারে একদল পুলিশ নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অভিযান পরিচালনা করে । এসময় সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বাটা,এপেক্স,মদিনা এন্টারপ্রাইজসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা