সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নামরিফাত হোসেন (২৮)।

মঙ্গলবার (২৯ জুন) ভোরে উপজেলার জগতবেড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন ওই ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী গ্রামের ইসলাম হোসেনের ছেলে।

জানা যায়, রিফাত সীমান্ত পথে গরু পারাপারের সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ ফেরত পেতে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা