সারাদেশ

নির্মাণাধীন ভবন থেকে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর মুগদায় একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে এক শ্রমিক শুভ (২৭) নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুড় ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের সহকর্মী নাজমুল হাসান জানান, তারা উত্তর মুগদার বড় মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। শুভ ওই নির্মানাধীন ৬তলা ভবনের ৫ম তলাতে সেন্টারিংয়ের কাজ করছিল। এ সময় সেখান থেকে নিচে পড়ে যায় ওই শ্রমিক। শব্দ শুনে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহতের বড় ভাই সোহেল রানা জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বানিপাড়া গ্রামে। বাবার নাম মৃত নয়ন মিয়া। শুভ নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন এবং রড মিস্ত্রীর কাজ করতেন।

তিনি আরও জানান, তিন ভাইয়ের মধ্যে সবার ছোট শুভ। এক বছর আগে বিয়ে করেছেন শুভ। তার স্ত্রী ৩/৪ মাসের অন্তঃসত্ত্বা। গ্রামের বাড়িতে থাকেন তিনি। গত এক মাস ধরে শুভ মুগদায় নির্মাণ কাজ করছিলেন।

ঢামেক হাসপাতালেরর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা