সারাদেশ

পাবনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,পাবনা: পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।

আটক দুইজন হলো, সুজানগর উপজেলার বনখোলা দাসপাড়া গ্রামের মোয়াজ্জিম খাঁর ছেলে মনিরুল ইসলাম (২৫) ও সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সাদ্দাম হোসেন রুবেল (৩০)।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গত ১৮ জুন রাতে বেড়া থানার মৈত্রবাধা এলাকার বাসিন্দা ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি এপাচি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

এ ঘটনায় বেড়া মডেল থানায় একটি চুরির মামলা করেন ক্ষতিগ্রস্ত ইউসুফ আলী। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ২৬ জুন অভিযান চালিয়ে সুজানগরের দাসপাড়া থেকে প্রথমে মনিরুল ইসলামকে আটক ও তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক চোর চক্রের অপর সদস্য সাদ্দাম হোসেন রুবেলকে আটক করে।

পরে রুবেলের দেয়া তথ্য মতে পাবনা সদর, বেড়া ও সুজানগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫টি মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রুবেলের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুইজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা