সারাদেশ

ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৩। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করা হয়।

শনিবার (২৬) সকালে র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মো. লুৎফর রহমান লালন (৩২), পঞ্চগড় জেলার বোদা উপজেলার সবুর উদ্দিন শেখের ছেলে কামাল শেখ এবং কামাল শেখের স্ত্রী ফাহিমা আক্তার (২৩)।

জানা যায়, র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় লিচু মিয়ার ছেলে নাজমুল ইসলাম এর বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে ৮,১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক বিক্রয়ের নগদ ৯'শ টাকা ও ১ হাজার টাকার একটি বিদেশী নোটসহ (লেবানন) একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গাইবান্ধা র‍্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মো. মির্জা বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়াও তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে'।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা