সারাদেশ

চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০০

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০০ জন। শনাক্তের হার ২২.০৫ শতাংশ। চলতি মাসে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের রেকর্ড এটি।

রোববার (২৭ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করলে ৩০০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ২০৪ জন এবং বিভিন্ন উপজেলার ৯৬ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার চার জন, সাতকানিয়া একজন, বাঁশখালীর দুই জন, আনোয়ারার একজন, চন্দনাইশের একজন, পটিয়ার তিন জন, বোয়ালখালীর দুই জন, রাঙ্গুনিয়ার ছয় জন, রাউজানের তিন জন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীর পাঁচ জন, সীতাকুণ্ডের ৩১ জন, মিরসরাইয়ের ২৫ জন ও সন্দ্বীপের একজন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৭০ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৫ হাজার ১৩০ জন, আর জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ৫৪০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মারা যাওয়া সাত জনের মধ্যে একজন নগরের বাসিন্দা, আর ছয় জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬৮ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২১৩ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা