সারাদেশ

রাজাপুরের প্রথম নারী ইউপি চেয়ারম্যান বিউটি

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিউটি সিকদার।

তিনি একই ইউনিয়নের বামনকাঠি গ্রামের ফরাজি বাড়ির মেয়ে এবং সাকরাইল গ্রামের পুত্রবধূ। তিনি রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।

নির্বাচনে বিউটি সিকদার নৌকা প্রতীকে পেয়েছেন সাত হাজার ৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকে মাস্টার আমির হোসেন পেয়েছেন ৬৫৯ ভোট।

বিউটি সিকদার বলেন, ‘নারী হলেও আমি আপনাদের চেয়ারম্যান। সাধারণ মানুষের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চাই।’

গত ২১ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা