সারাদেশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার ধুলাউড়ি ও পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি মধ্যপাড়া গ্রামের সোহেল রানার দেড় বছরের ছেলে আবির এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামের আবু বকরের দেড় বছরের ছেলে মাসুম।

মৃত শিশু আবিরের দাদা রমজান আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে খেলতে গিয়ে শিশু আবির পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী জানান, দুপুর ১২টার দিকে শিশু মাসুম সবার অগোচরে বাড়িরে পাশের খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানি থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা