সারাদেশ

যশোরে একদিনেই আক্রান্ত ৪৭০

নিজস্ব প্রতিনিধি, যশোর : সীমান্তবর্তী জেলা যশোরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মাত্র একদিনে এই জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৭০ জনের শরীরে। মারা গেছেন দুইজন।

জানা গেছে, শুক্রবার (২৫ জুন) সকাল আটটা থেকে শনিবার (২৬ জুন) সকাল আটটা পর্যন্ত ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। শনাক্তের হার ৪৯ শতাংশ।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৭৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫২ জন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি আছে করোনা আক্রান্ত রোগী।

করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখি হওয়ায় জেলায় চতুর্থ দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং ঘরে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা