সারাদেশ

ভোলায় অভিমানী প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার ধনিয়ায় প্রেমিকের সাথে অভিমান করে বিষপানে সাবিনা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৫ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

সে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নূরন্নবী নামে এক যুবকের সঙ্গে সাবিনার প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দুপুরের দিকে প্রেমিকের সঙ্গে অভিমান করে নিজের ঘরে সাবিনা বিষপান করে। পরে তার পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে মৃত দেখতে পায়।

ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি তদন্ত চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা