সারাদেশ

প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুর জাজিরা উপজেলায় এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৯) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করে জাজিরা থানা পুলিশ। ভুক্তভোগীকে শুক্রবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পিতা বুধবার (২৪ জুন) রাতে জাজিরা থানায় মামলা দায়ের করে।

শুক্রবার (২৫ জুন) সকালে অভিযুক্ত মো. আবু সালাম ফরাজীকে (৫৫) গ্রেফতার করে পুলিশ। আবু সালাম ফরাজী জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গা প্রসাদ ফরাজীকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সালাম ফরাজী ওই প্রতিবন্ধীকে বুধবার তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে ওইদিন রাতেই ভুক্তভোগীর পিতা বাদী হয়ে জাজিরা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ওই কিশোরীর বাবা গতকাল রাতে থানায় অভিযোগ করলে, আবু সালাম ফরাজীকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা