সারাদেশ

নেত্রকোনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনায় পূর্বশত্রুতার জের ধরে চা স্টলের চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বড়ইউন্দ বাজারে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন উপজেলার রনাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে এমএ পড়তেন।

আহতরা হলেন- আনোয়ারের বাবা মকবুল হোসেন (৫৫) ও চাচাত ভাই মনির হোসেন (২২)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর-এ আলম বলেন, আহতদের ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানা হেফাজতে আনা হয়েছে।

পুলিশ অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা