সারাদেশ

ধর্ষণের শিকার কিশোরী, বিশ্বাস করেনি মা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশেরীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী সৎ বাবাকে আটক করেছে পুলিশ। তবে ধর্ষণের কথা বিশ্বাস করেননি ভুক্তভোগী কিশোরীর মা।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাবেদ বাবুর্চি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী কিশোরী জানান, তিনি একটি হোসিয়ারি কারখানায় কাজ করেন। তিন বছর আগে তার বাবা বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এক বছর আগে জাবেদ আলীকে বিয়ে করেন তার মা। এরপর থেকেই তিনি মা, সৎ বাবার সঙ্গে মাসদাইর এলাকায় একটি ভাড়া বাসায় থাকছিলেন।

দুই সপ্তাহ আগে তার হাত-পা বেঁধে মুখ চেপে ধর্ষণ করেন সৎ বাবা জাবেদ। বিষয়টি মাকে জানান তিনি। কিন্তু মা বিশ্বাস না করে উল্টো মিথ্যাবাদী বলে দোষারোপ করেন।

পরে বুধবার (২৩ জুন) মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ফের তাকে ধর্ষণ করেন সৎ বাবা। ওই সময় টের পেয়ে চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরে তৃতীয় দফায় ধর্ষণ করেন। ফের ধর্ষণের বিষয়টি সকালে মাকে জানান তিনি। এরপরও বিশ্বাস করেননি মা। পরে নিরুপায় হয়ে কারখানা মালিককে জানান ভুক্তভোগী কিশোরী। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে ৯৯৯ এ কল দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে ধর্ষণের শিকার কিশোরীর সৎ বাবাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন জাবেদ আলী ওরফে শফিক বাবুর্চি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা