সারাদেশ

ভুয়া পরিচয়ে কলেজ ছাত্রীকে বিয়ে

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় নিজের আসল পরিচয় গোপন রেখে এএসপি পরিচয়ে বিয়ে করে কলেজ ছাত্রীকে । ওই আব্দুল আলীম প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও তিনি একই কাজ করেছেন বলে জানা গেছে। ওই সংসারে তার ২ সন্তান রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, কয়েক মাস পূর্ব থেকে সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ীর রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে (১৭) এর সাথে পুলিশের এএসপি পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারক আলীম। এর মধ্যে গত ১৮ জুন কলেজ ছাত্রীকে বিয়ে করার জন্য পলাশবাড়ী আসে। পরে সে তিন লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত টাকা মোহরানায় বিয়ে করে।

এদিকে এ যুবককে পরিচয় নিয়ে সন্দেহ হলে মেয়ের পরিবার স্থানীয় এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশের ভুয়া এএসপি পরিচয়ে দানকারী প্রতারক আলীমকে আটক করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (২৫ জুন) বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঐ ভুয়া পুলিশ নিজেকে রংপুর জেলার সৈয়দপুরের কোন এক ফাঁড়িতে দায়িত্বরত থাকার কথা বলে মেয়েটির সরলতার সুযোগ গ্রহণ করে। কলেজ ছাত্রীর পরিবারের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঐ প্রতারককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দেয়া হয়েছে।

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, খোঁজ খবর না নিয়ে মেয়েকে হঠাৎ করে কারো হাতে তুলে দেয়া ঠিক নয়। অবশ্যই সবকিছু খবর নিয়ে ছেলে মেয়ের বিয়ে দেয়ার জন্য তিনি আহ্বান জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা