সারাদেশ

বরগুনায় বিষ প্রয়োগে মাছ নিধন

নিজস্ব প্রতিনিধি, বগুনা :বরগুনার তালতলীতে একটি মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ জুন) রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়।

উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিশেহারা হয়ে ক্ষতিগ্রস্ত ঘের মালিক চান মিয়া ও হেলেনা বেগমের আহাজারি করছে।

হেলেনা বেগম জানান, মাছগুলো বিক্রির উপযোগী হয়েছে আর কিছুদিন থাকলেই মাছগুলো বাজারজাত করা সম্ভব হতো। কিন্তু গতকাল রাতে কে বা কারা তার ওই মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে। ফলে মাছ গুলো সব মরে ভেসে উঠেছে। প্রায় ১০ প্রজাতির মাছ ছিল তার ঘেরে। আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, তার স্বামী চানমিয়া অসুস্থ কোন কাজ করতে পারেন না। এই ঘেরের উপার্জন দিয়েই ঋণের কিস্তি ও তাদের সংসার চলান।

তালুকদার পাড়া গ্রামের ইউপি সদস্য নূর-আলম মুন্সী বলেন, ওই বৃদ্ধ দম্পতি নিতান্তই গরীব। মাছের ঘেরটি দিয়েই তাদের সংসার চালায়। তাদের এমন ক্ষতি যারাই করেছেন খুবই খারাপ কাজ করেছেন।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, হেলেনা বেগম থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা