সারাদেশ

বান্দরবানের সাবেক কাউন্সিলর আর নেই

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবান পৌরসভার তিন বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর ও বান্দরবান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান খোকন (৫২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টায় ঢাকার বিআরবি হসপিটালে লাইফ সাপোর্টে থাকাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাবিবুর রহমান খোকনের ছোট ভাই মো. জসিম উদ্দিন সান নিউজ কে বলেন, হাবিবুর রহমান অসুস্থ হওয়ার পর বান্দরবান থেকে ঢাকায় নিয়ে পিত্তথলির পাথর অপারেশন করার জন্য বিআরবি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে টিউমার ধরা পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে কয়েকদিন হাসপাতালে থাকার পরে কিছুটা সুস্থবোধ করলে তাকে পরিবারের সদস্যরা ঢাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ২৩ জুন ভোর ৪টার দিকে শারীরিক অবস্থার আবারো অবনতি হলে বিআরবি হসপিটালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার দুপুর ১২টায় তিনি মারা যান।

প্রসঙ্গত, মো. হাবিবুর রহমান খোকন বান্দরবান পৌরসভার ৮ নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।বর্তমানে তিনি বান্দরবান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা