সারাদেশ

প্রস্তুত মৌলভীবাজারের খামারিরা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : ঈদকে সামনে রেখে কোরবানির বাজার ধরতে প্রস্তুত মৌলভীবাজারের খামারিরা। দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়াকরণ চলছে।

খামারিরা বলছেন, যদি ভারত থেকে গরু না আসে তাহলে আমরা ভালো দাম পাব। করোনাকালেও এবারের হাটে পর্যাপ্ত গবাদিপশু আসবে এবং খামারিরাও ভালো দাম পাবে ।

তারা আরও বলেন, কয়েক বছর ধরে ভারতীয় গরু আসা বন্ধ থাকায় মৌলভীবাজারে বাড়ছে গবাদিপশু লালন-পালনকারীর সংখ্যা। জেলার সাতটি উপজেলায় রয়েছে প্রায় আড়াই হাজার খামার। এসব খামারে দেশীয় পদ্বতিতে গরু মোটাতাজাকরণ করে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। করোনা সত্ত্বেও এবার ভালো দাম পাওয়ার আশা প্রত্যেক খামারির।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, বিভিন্ন স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, হরমোন ইত্যাদি ব্যবহার করে কৃত্রিম উপায়ে কেউ যাতে গরু মোটাতাজাকরণ করতে না পারে তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে ।

মৌলভীবাজার ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল বলেন, নিরাপদ প্রাণিজ নিশ্চিতে আমরা খামারি পর্যায়ে সবার কাছে গিয়ে তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছি। আশা করি খামারি ভালো দাম পাবে।

প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, মৌলভীবাজার জেলায় এবার কোরবানিতে স্থানীয় খামারিদের কাছ থেকেই সরবরাহ হবে কমপক্ষে ৬৫ হাজার গবাদিপশু।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা