সারাদেশ

২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্রের নাম সাব্বির আহমেদ (১৪)।

বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলার খরণা ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় রাস্তার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির কাহালু উপজেলার জামগ্রামের ভ্যানচালক গোলাম হোসেনের ছেলে। সে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দরিদ্র ভ্যানচালক পিতার সন্তান সাব্বির করোনায় স্কুল বন্ধ থাকায় তার বাবাকে ভ্যান চালিয়ে সহযোগিতা করতো। কিন্তু মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় ভ্যানসহ সাব্বির নিখোঁজ হয়। এলাকায় মাইকিংও করা হয়। পরে সেদিন রাতেই কাহালু থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে সাব্বিরের মরদেহ পাওয়ার খবর পান তার পরিবার।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা