সারাদেশ

জয়পুরহাটে একদিনে  ৮১ জন শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় ৮১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আর এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এক মাসে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জন। এবং নতুন ১ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১১৬ জন রোগী জয়পুরহাটের বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ৩১ দশমিক ২৭ শতাংশ।

জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এরই মধ্যেই জেলার পাঁচটি পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত খাবার ও ওষধের দোকান খোলা থাকবে। এছাড়া, সকল দোকান-পাঠ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। জেলায় হাসপাতাল-ক্লিনিক যা আছে তাতে পর্যাপ্ত ব্যবস্থা নেই। স্বাস্থ্যবিধি অনুসরণে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা