সারাদেশ

ফেরিঘাটে যাত্রী চাপ

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় দিনের মতো চলছে সাত জেলায় লকডাউন। এরই মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লকডাউনের মধ্যেই ফেরিতে বেড়েছে ঢাকামুখী ও ঢাকা-ফেরত যাত্রীদের চাপ। গণপরিবহন না থাকায় ফেরিঘাটে পৌঁছে বিড়ম্বনার শিকার হচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে এ চিত্র দেখা যায়।

মাগুরা থেকে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে আসা চালক অনিম বলেন, গাড়িতে থাকা রোগী স্ট্রোক করেছেন। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু দৌলতদিয়াঘাটে এসে ভোরে পৌঁছালেও ফেরির টিকিট দেরিতে দেয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছি।

ঢাকাফেরত মধুখালী যাওয়া যাত্রী আসাদ শেখ বলেন, জরুরি কাজে গত সোমবার ঢাকায় গিয়েছিলাম। কিন্তু পথে পথে বাধা পেয়ে অনেক কষ্টে দৌলতদিয়া ফেরিঘাটে এসে পৌঁছেছি। এখন গণপরিবহন না থাকায় অনেক কষ্টে বাড়ি যেতে হবে।

বিআইডব্লিটিসির দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের টার্মিনাল সুপারিন্টেনডেন্ট ওবায়দুর রহমান বলেন, কিন্তু হঠাৎ বৃহস্পতিবার (২৪ জুন) ভোর থেকে অনেক ঢাকামুখী ব্যক্তিগত গাড়ি ও ঢাকা-ফেরত যাত্রীদের ভিড় দেখা গেছে।

এ নৌ-রুটে বর্তমানে লকডাউনের মধ্যে ১৩টি ফেরি চলাচল করছে। দুর্ভোগ কমাতে আটকে থাকা পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকারের ভিত্তিতে নদী পার করা হচ্ছে বলেও জানান কর্তৃপক্ষ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা