সারাদেশ

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় শাহ আমানত বেকারী ও নবাবী কিচেনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু এ জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবার পরিবেশন করা হয়। বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ও ভুয়া সিল ব্যবহার, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মতে শাহ আমানত বেকারীর মালিক মোস্তাক আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং পদুয়ায় নবাবী কিচেনে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মতে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী এবং লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা।

ইউএনও মোহাম্মদ আহসান হাবিব জিতু জানান, আইন অমান্য করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা