সারাদেশ

নোয়াখালীতে আক্রান্ত ১১৮, মৃত্যু ১ 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৮ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি কবিরহাট উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ। নতুন ১১৮ জনসহ জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ৫৬৯ জন। ৪১৩ জনের পরীক্ষা করে ২৮ দশমিক ৫৭ ভাগ লোকের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। জেলায় মোট আক্রান্তের হার ১১ দশমিক ০১ শতাংশ।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে তৃতীয় সপ্তাহের লকডাউনে থাকা নোয়াখালী সদর উপজেলায় ৫৭ জন শনাক্ত হয়েছে। অন্য উপজেলার মধ্যে সূবর্ণচরে দুইজন, হাতিয়ায় একজন, বেগমগঞ্জে ২৬ জন, সোনাইমুড়িতে দুইজন, চাটখিলে চারজন, সেনবাগে তিনজন, কোম্পানীগঞ্জে আটজন ও কবিরহাটের ১৫ জন রয়েছে।

অপরদিকে নোয়াখালীর করোনা ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ৩৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এখানে করোনার উপসর্গ নিয়ে চারজন রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

মৃত্যু ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার নুরুল ইসলাম (৫৫), একই জেলার চন্দ্রগঞ্জের আবদুল মতিন (৭০), নোয়াখালীর চাটখিলের পরানপুরের তাহেরা বেগম (৬০) ও সদর উপজেলার বিনোদপুরের আবু তাহের (৬৫)।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও সমন্বয়ক নিরুপম দাশ বলেন, হাসপাতালে যেসব রোগীকে ভর্তির জন্য আনা হয়, তাদের বেশির ভাগেরই অবস্থা খারাপ থাকে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ রোগীকে হাই ফ্লো নাজাল ক্যানুলা অক্সিজেন দিয়েও বাঁচানো সম্ভব হচ্ছে না।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা