সারাদেশ

করোনায় ১০ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ১০ বছরের শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে । সবাই করোনায় আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

মৃতরা হলেন- সদরের দীপক সাহা (৫০), ত্রিশালের সানিয়া (১০), শেরপুরের মনিরুজ্জামান (৫২), নেত্রকোনার মমতা তালুকদার (৫০)।

এদিকে হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের সাধারণ বেডে ১৫৯ জন ও আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৮টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা