সারাদেশ

উখিয়ায় বিদেশি মুদ্রাসহ রোহিঙ্গা দম্পতি আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুন) রাতে ১৪ এপিবিএন কুতুপালং পুলিশ এসআই মো. আরিফুর রহমানের নেতৃত্বে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

পরে রোববার (২০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া থানায় তাদের সোপর্দ করা হয়।আটকরা হলেন, ৫নং রোহিঙ্গা ক্যাম্পের 'এ' ব্লকের মো. ইসলামের ছেলে আইয়ুব (৩৪) ও তার স্ত্রী নুর নেছা (৩২)।

পুলিশ জানায়, কুতুপালংয়ের ৫নং রোহিঙ্গা ক্যাম্পের 'এ' ব্লকের মো. ইসলামের ছেলে আইয়ুব (৩৪) এর বসত ঘরের মেঝে খুঁড়ে তিনটি স্বর্ণের বার, ১৯টি আংটি, দুই জোড়া কানের দুল, দুইটি ছোট টিকলি, একটি ব্রেসলেট, চারটি চেইন (লকেটসহ তিনটি), দুইটি চুলের ক্লিপ, আটটি চুড়ি, একটি নাক ফুল, একটি গলার নেকলেসসহ মোট ৮০৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশি ২৬ লাখ টাকা ও মায়ানমারের ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা