সারাদেশ

রাজশাহীতে ধর্ষণের পর কিশোরীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে চতুর্থ শ্রেণির এক কিশোরীকে (১১) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। রোববার (২০ জুন) সকালে উপজেলার একটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টা পর্যন্ত টেলিভিশন দেখার পর মেয়েটি একাই তার কক্ষে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে মেয়েটির মা–বাবা তাকে ওই কক্ষে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। এর একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের গাদার নিচে মেয়েটির লাশ দেখতে পায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনের সময় মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হয়েছে। এরপর লাশ খড়ের গাদার নিচে লুকিয়ে রাখা হয়।

লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা