সারাদেশ

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শিবগঞ্জে বাসের চাপায় বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মহাস্থানের হাতীবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার জুমারবাড়ি এলাকার আশরাফ (৫০), তার স্ত্রী পারুল (৪৫) এবং তাদের দেড় মাস বয়সী নাতনি (মেয়ের মেয়ে)।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেনজির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিবগঞ্জের মহাস্থানগড় এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের হাতীবান্ধায় রংপুরগামী আহসান পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়াগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী এবং তাদের দেড় মাস বয়সী নাতনি নিহত হন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা