সারাদেশ

বরগুনায় মাছ ধরা ট্রলার ডুবি, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনার পাথরঘাটায় এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছে। শুক্রবার (১৮ জুন) সকালে পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দুরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এটি ডুবে যায়। বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামের এক ট্রলারে করে জেলেরা মাছ ধরছিলেন। সকাল ৬টার দিকে হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। ৪ ঘণ্টা পর ২১ জন জেলেকে ভাসমান অবস্থায় অপর এক ট্রলারের জেলেরা উদ্ধার করেছে। এখনও তিনজন জেলেসহ ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের সদস্যরা দুপুরে নিখোঁজদের উদ্ধারে জিসান নামের একটি ট্রলার নিয়ে গভীর সাগরে রওনা হয়েছে বলেন তিনি।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের গেছে। আশা করছি ছেলেদের উদ্ধারে সক্ষম হব।

সাগরে মৎস্য অবরোধের ৬৫ দিনের মধ্যে মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে থাকার বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ড কমান্ডার বলেন, আমাদের চোখ ফাঁকি দিয়ে অসাধু জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরছে। তবে তাদের টহল জোরদার রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা